درس القدر للكاتب بختيار شميم
ভাগ্যের শিক্ষা
মানুষের ভাগ্য কখনো ভুল করে গড়ে ওঠে না ভাগ্য যে পথে নিয়ে যায়, সেই পথে লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা। যদি সেই শিক্ষা না থাকত, তাহলে সেই পথ কখনো সম্ভব হতো না। ভাগ্যের প্রতিটি মোড়, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ সবই একটা বড় শিক্ষার অংশ। কখনো দুঃখ এসে হৃদয় ভাঙে, কখনো সুখ এসে চোখ খোলে। কিন্তু এই সবকিছুর পিছনে ভাগ্যের একটা পরিকল্পনা থাকে যাতে আমরা শিখি, বুঝি, বড় হই। যদি ভাগ্য সবসময় সহজ পথ দেখাত, তাহলে আমরা কখনো জীবনের গভীরতা বুঝতে পারতাম না। কষ্টের মধ্য দিয়ে শক্তি আসে, হারানোর মধ্য দিয়ে মূল্য বোঝা যায়, দুঃখের মধ্য দিয়ে সহানুভূতি জন্মায়। ভাগ্য ভুল করে না সে শুধু আমাদের শেখায় যা আমাদের জানা দরকার। যে পথে ভাগ্য নিয়ে যায়, সেই পথের শিক্ষা ছাড়া আমরা কখনো পূর্ণ হতাম না।
—বখতিয়ার শামীম
𝐓𝐇𝐄 𝐋𝐄𝐒𝐒𝐎𝐍 𝐎𝐅 𝐅𝐀𝐓𝐄
A person's fate is never built by mistake wherever fate leads, there lies a profound lesson hidden in that path. If that lesson were not there, that path would never have been possible. Every turn of fate, every pain, every joy is part of a greater teaching. Sometimes sorrow comes and breaks the heart, sometimes happiness comes and opens the eyes. But behind all this, fate has a plan so that we learn, understand, and grow. If fate always showed an easy path, we would never grasp the depth of life. Strength comes through suffering, value is understood through loss, empathy is born through sorrow. Fate does not err it only teaches us what we need to know. Without the lessons of the path fate takes us on, we would never become complete.
—𝐁𝐨𝐤𝐡𝐭𝐢𝐚𝐫 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦
𝐁𝐀𝐍𝐆𝐋𝐀𝐃𝐄𝐒𝐇𝐈 𝐏𝐎𝐄𝐓 𝐀𝐍𝐃 𝐏𝐇𝐈𝐋𝐎𝐒𝐎𝐏𝐇𝐄𝐑

تعليقات
إرسال تعليق