الان لا يوجد احد اخر للشاعر بوختيار شميم
এখন আর কেউ নেই
𝐍𝐎 𝐎𝐍𝐄 𝐒𝐓𝐀𝐍𝐃𝐒 𝐁𝐄𝐒𝐈𝐃𝐄 𝐌𝐄 𝐀𝐍𝐘𝐌𝐎𝐑𝐄
—𝐁𝐲 𝐁𝐨𝐤𝐡𝐭𝐢𝐚𝐫 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦 | 𝐒𝐚𝐭 | 𝟐𝟎–𝟏𝟐–𝟐𝟎𝟐𝟓
(The poem is available in both Bengali and English).
এখন আর কেউ পাশে নেই,
স্বার্থের টানে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই।
যে যেখানে আঘাত করার সুযোগ পেয়েছে,
সেখানেই ছুরি চালিয়ে চলে গেছে ঘরে।
এই পৃথিবীটা স্বার্থের বাজার,
এক অলিখিত শর্তে সবাই স্বার্থপর।
প্রেম স্বার্থের, ভালোবাসা স্বার্থের,
স্নেহ আর শ্রদ্ধা সবই অভিনয়ের মঞ্চ।
"ভাই" শব্দটা এই বাজারে শুধুই মেকি,
"বোন" কি সত্যিই ভালোবাসার প্রতীক?
মা কখনো পুরোপুরি নিরপেক্ষ থাকে না
যেদিকে স্বার্থ, সেদিকেই টানে তার হৃদয়।
আর বাবা? জন্মের পরপরই অনেক দূরে সরে যায়,
ভাবা হয় রক্তের বাইরের মানুষই বেশি ধোঁকাবাজ।
কিন্তু প্রায়শই ভুল হয়।
নিকটতমরাই দিয়ে যায় সবচেয়ে গভীর ক্ষত
পেছন থেকে, সামনে থেকে, ছুরি ঢুকিয়ে
অস্তিত্বকে মিটিয়ে দিতে চায়।
এখন অনেকে একা বহু বছর ধরে একা।
নিঃস্বার্থ মানুষ পাওয়া যেন আকাশের তারা ছোঁয়া।
জীবনে আত্মার সঙ্গে পরিচয় হয়,
কিন্তু প্রায়শই পাওয়া যায় শুধু স্বার্থপর ছায়া।
নিজের খোঁজ নিজেই রাখতে হয়,
নিজের ভালো নিজেই বুঝতে হয়।
নিজের খাবার নিজেই খেয়ে নিতে হয়
কারো অপেক্ষায় আর থাকা যায় না।
এই পৃথিবী প্রতারকদের আনন্দখানা,
ঠকবাজদের জন্য স্বর্গ।
যেখানে সততা হাসির খোরাক হয়ে যায়,
আর বিশ্বাস ভাঙা হয়ে যায় একটা খেলা।
পৃথিবীর বাইরে কী আছে কেউ জানে না
মৃত্যুর পরে কি আর “আমি” থাকবে?
কি সেই জীবন অদৃশ্য আলো-অন্ধকারের মিশ্রণে
মায়ার জালে আর বন্দী থাকবে না?
সেখানে কোনো বাচনভঙ্গি থাকবে না,
কোনো কান্না, হাসি, আনন্দের ছোঁয়া।
ছায়াটুকুও মিলিয়ে যাবে।
কিন্তু এখানকার জীবনে যা পাওয়া গেছে
ভালোবাসা, স্নেহ, বিশ্বাসের নামে প্রতারণা
সেগুলোর কোনো ঋণ থাকবে না পরের জীবনে।
কারো কাছে শোধ করতে হবে না।
চলে যাওয়া হবে অস্তিত্বহীন হয়ে,
তবু দেখা যাবে সবাইকে
যাদের ভালোবাসা হয়েছে, তাদের।
যারা ঠকিয়েছে, লুটেছে,
পিষ্ট করেছে, নির্মম অত্যাচার করেছে
তাদের সবাইকে দেখা যাবে।
এই যন্ত্রণা, এই বেদনা, এই কষ্টের স্মৃতি
সঙ্গে থাকবে না আর।
কিন্তু এই পৃথিবীর প্রতারণার ছবি
চিরকাল জ্বলবে অদৃশ্য চোখে।
এখন একাকীত্ব
কিন্তু এই একাকীত্বেই শান্তি।
কারণ আর কেউ নেই যে আঘাত করবে।
চোখ আরেক চোখে আলো দেবে,
হৃদয় আরেক হৃদয়ে উপস্থিত হয়ে জীবনের গান গাইবে।
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যেখানে প্রয়োজন,
অন্যের শরীরে উঠবে নতুন করে শ্বাস নেবে,
নতুন করে জীবন গড়বে।
আর মানুষের হৃদয়ে, মানুষের মধ্যে,
চোখে চোখ রেখে
আবার দেখতে থাকবে এই পৃথিবী, এই মহাবিশ্ব।
সেই চোখে, সেই হৃদয়ে, সেই ভিড়ে
“আমি” আর “আমার” থাকবে কি?
“আমার” নিয়ন্ত্রণ আর পাওয়া যাবে কি?
হয়তো অতীতে যাদের দেখা হয়েছে, তাদের আবার দেখা যাবে।
যারা ঠকিয়েছে, তাদের দেখেও চেনা যাবে না।
কিন্তু যাদের ভালোবাসা হয়েছে, তাদের অতিক্রম করতে গিয়ে
বুক কি কেঁপে উঠবে?
তারা কি মনে রাখবে?
তারা কি বুঝতে পারবে দেখে?
তাদের ভক্তি কি কেঁপে উঠবে
অদৃশ্য আত্মার স্পর্শে এসে,
নিয়ন্ত্রণহীন স্মৃতির জগতে প্রবেশ করে?
জানা নেই!
—বখতিয়ার শামীম
𝐍𝐎 𝐎𝐍𝐄 𝐒𝐓𝐀𝐍𝐃𝐒 𝐁𝐄𝐒𝐈𝐃𝐄 𝐌𝐄 𝐀𝐍𝐘𝐌𝐎𝐑𝐄
—𝐁𝐲 𝐁𝐨𝐤𝐡𝐭𝐢𝐚𝐫 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦 | 𝐒𝐚𝐭 | 𝟐𝟎–𝟏𝟐–𝟐𝟎𝟐𝟓
No one stands beside me anymore,
Each has turned away, drawn by the pull of self-interest.
Wherever someone found a chance to strike,
They plunged the knife and slipped back home.
This world is a marketplace of self-interest,
Everyone selfish for that one unspoken condition.
Love is self-interest, affection is self-interest,
Tenderness and respect nothing but a stage for pretense.
The word "brother" in this marketplace is mere hypocrisy,
Is "sister" truly a symbol of love?
A mother is never fully impartial
Her heart pulls toward whatever serves her interest.
And a father? Often drifts away soon after birth,
We think outsiders are the greater deceivers.
But we are often wrong.
The closest ones deliver the deepest wounds
From behind, from the front, driving the knife in
To snuff out existence itself.
Now many are alone alone for years.
Finding a selfless soul is like touching a star in the sky.
In life, souls are encountered,
But often only selfish shadows are found.
One must care for oneself alone,
Understand one's own good alone.
Eat one's own food alone
No longer waiting for anyone.
This world is a playground for deceivers,
A paradise for swindlers.
Where honesty becomes fodder for laughter,
And breaking trust turns into a game.
What lies beyond this world, no one knows
After death, will the “I” still remain?
Will that life be a fusion of invisible light and darkness,
No longer trapped in the web of illusion?
There will be no gestures there,
No crying, no laughter, no touch of joy.
Even the faint shadow will dissolve.
But what has been received in this life
Love, tenderness, trust in the guise of deception
There will be no debt from them in the next life.
No repayment owed to anyone.
One will depart without existence,
Yet will see everyone
Those loved.
Those who cheated, looted,
Crushed, inflicted merciless torment
Everyone will be seen.
This agony, this pain, these memories of suffering
Will no longer accompany.
But the images of this world's betrayal
Will burn forever in invisible eyes.
Now there is solitude
Yet in this solitude lies peace.
Because no one remains to wound.
Eyes will kindle light in another eye,
Heart will dwell in another heart, singing the song of life.
Body's limbs and organs, wherever needed,
Will rise in another's flesh, breathing fresh,
Forging life anew.
And in human hearts, among humans,
Eye locked with eye,
It will gaze once more upon this world, this vast universe.
In those eyes, in those hearts, in that throng,
Will “I” and “mine” still linger?
Will control over “mine” be reclaimed?
Perhaps those seen in the past will be seen again.
Those who betrayed may be seen without recognition.
But passing those loved,
Will the chest tremble?
Will they remember?
Will they sense the presence?
Will their devotion quiver
At the touch of an unseen soul,
Entering the uncontrolled realm of memories?
No one knows!
—Bokhtiar Shamim
Good Morning Bangladesh

تعليقات
إرسال تعليق